গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা অ্যালবামের পুরস্কার পেয়েছে টেলর সুইফটের ‘১৯৮৯’। এটি ছাড়াও সেরা পপ ভোকাল অ্যালবাম ও ‘ব্যাড ব্লাডে’র জন্য সেরা মিউজিক ভিডিওর পুরস্কার পেয়েছেন তিনি।
নিজের অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে টেলর সুইফট বলেছেন, গ্র্যামিতে প্রথম নারী হিসেবে সেরা অ্যালবামের পুরস্কার পেলাম। তরুণীদের বলব, চলার পথে অনেকে তোমার সাফল্যকে দমাতে চাইবে কিংবা তোমার খ্যাতিতে ভাগ বসাতে চাইবে। কিন্তু আপনি যদি নিজের কাজের প্রতি দৃষ্টি দাও এবং নিজের পাশে জায়গা না দাও তবে তুমি যেখানে যাচ্ছো সেখানেই যাবে। তখন তুমি দেখবে যে, তুমি ও তোমাকে যারা ভালবাসে তাদের জন্যই তুমি সেখানে পৌঁছাতে পেরেছো। আর সেটি হবে পৃথিবীর সবেচেয়ে সেরা অনুভূতি।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন র্যাপার কেনড্রিক ল্যামার। বিভিন্ন ক্যটাগরিতে তিনি পাঁচটি পুরস্কার পেয়েছেন।
ব্রিটিশ গায়ক এড শিরেন প্রথমবারের মতো দুইটি পুরস্কার পেয়েছেন। বছরের সেরা গান ও সেরা পপ সলো পারফরমেন্সের পুরস্কার জিতেছেন তিনি।