ইউপি নির্বাচন : প্রতীক পেতে দলীয় প্রার্থীদের দৌড়ঝাপ

 
সাঘাটা উপজেলা ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে- আওয়ামী লীগ, জাপা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভব্য প্রার্থীরা দলীয় প্রতীক পেতে বড় নেতাদের কাছে দৌড়ঝাপ করছে।
 
উপজেলার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের মধ্যে ডেপুটি স্পিকার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনের আলাদ অনুসারী কমিটি রয়েছে। এ কারণে উভয় কমিটির পক্ষ থেকে আলাদা মনোনীত ব্যক্তিকে প্রতীক বরাদ্দের ব্যাপারে আলোচনা শোনা যাচ্ছে। বি.এন.পি ও জাতীয় পার্টি মধ্যেও একাধিক প্রার্থী হতে পারে, এমন আলোচনাও শোনা যাচ্ছে।
 
এ দিকে পোষ্টার ব্যানার বিলবোর্ড টাঙ্গিয়ে দোয়া চাওয়ার মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে- দলীয় চেয়ারম্যান, মেম্বর, মনোনয়ন প্রত্যাশীসহ স্বতন্ত্রপ্রার্থীরা। উপজেলার হাট-বাজার, বিভিন্ন রাস্তা ঘাটের মোড়ে থাকা চা দোকানে চলছে নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়।
 
প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- পদুমশহর ইউ.পির বর্তমান চেয়ারম্যান মফিজুল হক, তৌহিদুজ্জামান স্বপন, সুমন মিয়া, সাইদুজ্জামান সাঈদ, মফিজুল ইসলাম ঘুটু, ভরতখালী ইউ.পির বর্তমান চেয়ারম্যান শামছুল আজাদ শীতল, জাফরুল আলম জুয়েল, ওলিউর রহমান ওলিদ, সাইফুল ইসলাম কাজল, মঞ্জুরুল ইসলাম, আবু সাঈদ, জাকারিয়া সুইট, সাঘাটা ইউ.পির বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সাবেক চেয়ারম্যান ডাঃ আঃ রউফ মিয়া, এ.কে.এম ফজলুল হক সরকার, ফরহাদ হোসেন, মুক্তিনগর ইউ.পির বর্তমান চেয়ারম্যান মঈন প্রধান লাবু, রোকনুজ্জামান রোকন, দেলোয়ার হোসেন বাটকারু, আহসান হাবীব লায়ন, কচুয়া ইউ.পির বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, ডাঃ লিয়াকত আলী, হলদিয়া ইউ.পির বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউ.পি সদস্য রেজাউল করিম ফজর আলী, ওমর হোসেন সরকার, মনিরুজ্জামান মৃধা, মঞ্জুর রহমান, আলতাব হোসেন, আয়নাল হোসেন, ইউনিয়ন আ.লীগ সভাপতি রফিকুল ইসলাম ভুট্টু, ওমর হোসেন আকন্দ, খায়রুজ্জামান, আব্দুর রাজ্জাক, এনামুল হক মন্ডল, জুমারবাড়ী ইউ.পির বর্তমান চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, জাহিদুল ইসলাম জাহিদ, আমিরুল ইসলাম, সাখায়াত হোসেন, জাহাঙ্গীর আলম, কামালেরপাড়া ইউ.পির বর্তমান চেয়ারম্যান আঃ ওয়াদুদ, দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু, শাহিনুর ইসলাম সাজু, মতলুবর রহমান রেজা, খায়রুল বাশার, বোনারপাড়া ইউ.পির বর্তমান চেয়ারম্যান আহসান হাবীব কবির, আঃ ওয়ারেছ আলী প্রধান, নাছিরুল আলম স্বপন, শামছুল হক সরকার প্রমুখ।
 
উল্লেখ্য ঘুড়িদহ ইউনিয়নের একটি ওয়ার্ডের সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় ১ যুগের ও বেশি সময় ধরে নির্বাচন স্থগিত রয়েছে। ফলে আগামী তফশিলেও এই ইউনিয়নের নির্বাচন নিয়ে সংশয় রয়েছে।