বিভাগীয় একাডেমিক কমিটিতে দাবি না নাকোচ হওয়ায় অনশন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টায় বিভাগীয় একাডেমিক কমিটির সভায় ৫৫ ক্লাসে শতাংশের কম উপস্থিতির শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে না এমন সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি জানার পর শিক্ষার্থীরা অনশন কর্মসূচি স্থগিত করে বিভাগের সামনে থেকে সরে যায়।
জানা যায়, রাবির নিয়ম অনুযায়ী ৫৫ শতাংশ ক্লাসে উপস্থিত না থাকায় প্রথম বর্ষের ৫১ ও দ্বিতীয় বর্ষের ৪৫ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। উক্ত শিক্ষার্থীরা মানবিক বিবেচনায় পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে গত রবিবার বেলা ১১টা থেকে আইন বিভাগের সভাপতির কক্ষের সামনে অনশন কর্মসূচি পালন আসছিলেন।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক আ.না.ম. ওয়াহিদ বলেন, ‘ক্লাস উপস্থিতি না থাকা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দেয়ার কোন ক্ষমতা আমাদের নেই। জরুরি বিভাগীয় একাডেমিক কমিটির বৈঠকে ক্লাস উপস্থিতি না থাকা শিক্ষার্থীদের ১ম বর্ষের সঙ্গেই থাকতে হবে। তবে আমরা সব বর্ষের দ্রুত পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহণ করবো, যেন পিছিয়ে পড়া শিক্ষার্থীরা সেশনজটে না পড়ে।’