বাজারে এইচপির ৬ষ্ঠ প্রজন্মের পিসি

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে এইচপি প্রো ডেস্ক ৪০০ জি৩ এমটি মডেলের কম্পিউটার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
 
বিবৃতিতে জানানো হয়, ইন্টেল কোর আই থ্রি ৬১০০ মডেলের ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসর সম্পন্ন এই ব্রান্ড পিসিতে রয়েছে ইন্টেল এইচ ১১০ চিপসেট, ৪ জিবি ডিডিআর ফোর র‌্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, এইচডি ৫৩০ মডেলের গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কি-বোর্ড এবং ইন্টার্নাল স্পিকার।
 
আর ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম পড়বে ৪০,০০০ টাকা।