বিএনপির সঙ্গে ব্রিটিশ লেবার পার্টির নেতাদের বৈঠক

 
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার বিকাল তিনটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
 
এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
 

১০ সদস্যের ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হাওয়ার্ড ডবার। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।