জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করে বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে বিনিয়োগের এখন সবচেয়ে উপযুক্ত সময় বিরাজ করছে। ’
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র সাথে যুক্তরাজ্যের বিরোধী দলীয় লেবার পার্টির তিন জন এমপি’র নেতৃত্ব প্রতিনিধিদলের এক সাক্ষাত্কালে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরিক্ষিত বন্ধু ও উন্নয়ন অংশীদার।