ভারপ্রাপ্ত কৃষি সচিব হলেন আনোয়ার ফারুক

 
বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুককে ভারপ্রাপ্ত কৃষি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 

কৃষি সচিবের দায়িত্বে থাকা শ্যামল কান্তি ঘোষ আগামী ১৯ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনোয়ার ফারুক শ্যামল কান্তির স্থলাভিষিক্ত হচ্ছেন।