মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আরো ১৭ মামলা

ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মঙ্গলবার ১৫ জেলায় মোট ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় মানহানির অভিযোগ এবং একটিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
 
মঙ্গলবার বরিশাল ও কুমিল্লায় দুটি করে মামলা হয়েছে। অন্য মামলাগুলো হয়েছে কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, নরসিংদী, পাবনা, লালমনিরহাট,  মানিকগঞ্জ,  ঝালকাঠি, বাগেরহাট, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মেহেরপুরে।
 
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সোমবার ১৭ জেলায় বিচারিক হাকিম আদালতে ১৭টি মামলা হয়। গত রবিবার বিভিন্ন স্থানে ১৩টি এবং তারও আগে পাঁচটি মামলা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৫২টি মামলা হলো।