ঈশ্বরদীতে ভটভটি চাপায় পথচারী নিহত

ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত ভটভটি চাপায় এক ব্যক্তি নিহত হযেছেন। নিহতের নাম গনেশ গৌড় (৫৫)। গনেশ পার্শ্ববর্তী পিয়ারাখালি জামতলা এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে দুপুর সোয়া একটার দিকে শহরের কাচারি পাড়ার মোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গনেশ রাস্তা অতিক্রম হচ্ছিলেন। এ সময় ঈশ্বরদী বাজার হতে মালামাল বোঝাই ইঞ্জিনচালিত ভটভটি কাচারি পাড়ার মোড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গনেশ নিহত হন।

আরও পড়ুনঃ তালায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

পেশায় ফুচকা বিক্রেতা গনেশের ২ ছেলে এবং ২ মেয়ে রয়েছে। স্থানীয়রা ভটভটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ঈশ্বরদী থানা পুলিশ ঘটনা নিশ্চিত করেছে।

ইত্তেফাক/নূহু