শ্রদ্ধা জানাতে উচ্চ আদালতের কার্যক্রম দুপুর পর্যন্ত

 
সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহমুদুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা বুধআর বিচার কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
 
সিদ্ধান্ত অনুযায়ী, আপিল বিভাগ বেলা ১১টা পর্যন্ত মামলার শুনানি গ্রহণ করে। এরপর বিরতিতে যেয়ে আদালত না বসার সিদ্ধান্ত নেয়।
 
এদিকে সকাল সাড়ে ১০টায় হাইকোর্ট বিভাগের বিচারকরা বিচার কাজে অংশ নিয়েছেন। তারা বেলা একটা পর্যন্ত মামলা শুননি গ্রহণ ও নিষ্পত্তি করবেন। এরপর বিরতিতে যেয়ে দুপুরের পর দ্বিতীয় ভাগে আদালতের কাজ পরিচালনা করবেন না।
 
সকালে আপিল বিভাগের মামলার কার্যক্রম শুরু হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাটর্নি জেনারেলে মাহবুবে আলম এই বিষয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার প্রতি দৃষ্ট আকর্ষণ করেন।
 
পরে প্রধান বিচারপতি বলেন, আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে, মাহমুদুর ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্বিতীয় বিভাগে আদালতের কাজ পরিচালনা করব না।
 
সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাহমুদুর রহমান মারা যান। আজ বাদ জোহর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার মরদেহ রংপুরে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।