মগবাজারে ট্রেনের ধাক্কায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেটে ট্রেনের ধাক্কায় তানভীর গহর তপু (২৩) নামের এক বুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জানা গেছে, তানভীর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কুমিল্লা কোতোয়ালী থানাধীন আলী গহরের ছেলে। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তানভীর।
 
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।