জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ বৃহস্পতিবার

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের কোটা ও দ্বিতীয় মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
 
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বিকাল চারটায় যে কোন মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে nuatmf Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং রাত নয়টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।