মেগা বাগের সন্ধান, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো ডিভাইস

কম্পিউটারের নিরাপত্তা সংক্রান্ত এক মেগা বাগ বা বড় ত্রুটির সন্ধান মিলেছে। এটি হাজারো কম্পিউটার, মোবাইল ডিভাইস এবং বিভিন্ন অ্যাপ ও সার্ভিসেরও ক্ষতি করতে পারে।
 
ওপেন সোর্স কোড লাইব্রেরি বা গ্লিব্ক-এ পাওয়া গেছে এই বাগ। গুগলের একদল প্রকৌশলী এই বাগ খুঁজে পেয়েছেন।
 
এ ব্যাপারে বিশেষজ্ঞদের বক্তব্য, বাগটির সুযোগ নিয়ে হ্যাকাররা যে কোনো ডিভাইসের মেমোরিতে ক্ষতিকর কোড লিখে রাখতে পারে। এতে দূর থেকেও ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সংযুক্ত ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব।
 
গ্লিব্ক কোড ব্যবহারকারী ডিভাইস ও সিস্টেমের সঠিক সংখ্যা স্পষ্ট নয় বলে এই বাগ ডিভাইসগুলোতে কি পরিমাণে ক্ষতিসাধন করতে পারে, তা নির্ধারণ নিরূপণ কিছুটা কঠিন।
 
গুগল ও রেড হ্যাটের প্রকৌশলীরা ডিবাগিংয়ের জন্য এরই মধ্যে একটি নির্দিষ্ট ‘প্যাচ’ প্রকাশ করেছে।