বন্দর নগরী চট্টগ্রামে আরেকটি সার্ভিস সেন্টার চালু করেছে স্যামসাং ইলেক্ট্রনিক্স। আজ বুধবার সার্ভিস সেন্টারটি উদ্বোধন করা হয়।
এই সার্ভিস সেন্টার থেকে গ্রাহকরা স্যামসাংয়ের সব ধরনের পণ্যের বিক্রয়োত্তর সেবা পাবেন।
স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন ফিতা কেটে সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্যামসাংয়ের হেড অব কাস্টমার সার্ভিস তানভির শাহেদ, হেড অব মোবাইল ডিভাইস হাসান মেহদী, স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, এফডিএলের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সায়েদিস সাকলায়েন।