বাজেট সাশ্রয়ী ল্যাপটপ এনেছে কম্পিউটার সোর্স

দেশের বাজারে বাজেট সাশ্রয়ী এক ল্যাপটপ এনেছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
 
এইচপি ব্র্যান্ডের পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪জিবি ডিডিআরথ্রি র‌্যাম ও ১ টেরাবাইট হার্ডডিস্ক।
 
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার সাদা রঙের এইচপি প্যাভিলিয়ন সিরিজের এই ল্যাপটপের দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার টাকা।