অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিলেট হলো লেখাপড়ায় অত্যন্ত পিছিয়ে পড়া একটি অঞ্চল। এক সময় সিলেট শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিল।সিলেটের শিক্ষার হার আমাদের দোষেই পিছিয়ে পড়েছে। সকলের সম্মিলিত উদ্যোগেই একদিন সিলেট শিক্ষার ক্ষেত্রে আগের অবস্থানে ফিরে যাবে।
বুধবার মইনউদ্দিন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মইনউদ্দিন মহিলা কলেজের মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষাবিদ ভাষাসৈনিক প্রফেসর আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আফম কামাল, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যপক মো. হেনা সিদ্দিকী, প্রতিষ্ঠাতার সহধর্মিনী শান্তি বেগম প্রমুখ।