রাজধানীতে ট্রেনের ধাক্কায় বুয়েট ছাত্র নিহত

 
রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় তানভীর গওহর(২৩) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক  ছাত্র  নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
তানভীর বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী গওহর। তাঁদের বাড়ি কুমিল্লা।
 
দুর্ঘটনার পর আহত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।