পাকিস্তানে জঙ্গি হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় গতরাতে তালেবান জঙ্গিরা দুটি পৃথক হামলা চালিয়েছে। এই ঘটনায় অন্তত ৯ পুলিশকে হত্যা করেছে জঙ্গীরা।  বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি তাদের এক পতিবেদনে একথা জানিয়েছে। 
 
জঙ্গিদের দুটি পৃথক দল প্রায় একই সময় মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকার পুলিশের চেকপয়েন্টে এবং একই অঞ্চলের মিকনি এলাকার একটি সৌরশক্তি চালিত টিউবঅয়েলে হামলা চালায়। জঙ্গিদের হামলায় পুলিশ চেকপয়েন্টে ৭ পুলিশ এবং মিকনিতে ২ পুলিশ নিহত হয়।মিকনির ওই পুলিশ দুজন টিউবঅয়েলটি পাহারা দিচ্ছিল। 
 
ওই অঞ্চলটির প্রশাসনিক কর্মকর্তা নাভিদ আকবর বলেন, ‘স্থানীয় সময় প্রায় রাত ১টায় এই হামলাগুলো চালানো হয়। পেছন থেকে হামলা চালানো হয়। জঙ্গিরা আকস্মিক হামলা চালিয়ে তাদের হত্যা করে। পুলিশরা তাদের মোকাবিলা করার সুযোগ পায়নি।’ আকবর আরও বলেন, হামলাকারীরা পুলিশের ওই চৌকি ও টিউব অয়েলটি ধ্বংস করে দেয়।