সোমালিয়ায় বিমান হামলায় আল-শাবাব গোয়েন্দা প্রধান নিহত

সোমায়িলায় কেনিয়ার বিমান হামলায় জঙ্গি সংগঠন আইএস এর গোয়েন্দা প্রধান নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি করে।
 
বিবৃতিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি করা বিমান হামলায় মোহাম্মদ কারাতেসহ ১০ আল-শাবাব জঙ্গি নিহত হয়েছে। কারাতে গত মাসে কেনিয়ার সামরিক ঘাটিতে হামলায় মুখ্য ভূমিকা পালন করে। 
 
তবে সেনাবাহিনীর এমন দাবি উড়িয়ে দিয়েছে আল-শাবাব। সংগঠনটি দাবি করে কেনিয়ার সামরিক ঘাটিতে হামলায় অন্তত ১০০ জনকে হত্যা করতে সমর্থ হয় তারা।
 
সেমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সেনাসদস্যের মধ্যে কেনিয়ারই ৪ হাজার।  ২০১১ সালে প্রথম সন্ত্রাসবাদ মোকাবেলায় সোমালিয়ায় যায় কেনিয়ান সেনারা।
 
কেনিয়ার সেনাবাহিনী জানায়, কারাতে আল শাবাবের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। বিমান হামলায় ৪০ জনেরও বেশি জঙ্গি নিহত হয় বলেও জানান তিনি। বিবিসি