সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ১৫ বেসামরিক নিহত

সিরিয়ান মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ১৫জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
 
বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে তারা জানায়, হাসাকেহ প্রদেশে আইএস নিয়ন্ত্রিত চারটি গ্রামে এই হামলা চালানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি।
 
ওই হামলায় ৯ আইএস জঙ্গিও নিহত হয়েছে বলে জানায় যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি। বিবৃতিতে আরও দুইদিনের বেসমারিক নিহতদের সংখ্যা প্রকাশ করে তারা। এছাড়া বুধবার অপর এক মার্কিন হামলায় নারীসহ অন্তত ৮ জন বেসামরিক নিহত হওয়ার দাবি করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
 
একই দিনে অন্য জায়গায় ২৬ আইএস  সেনা নিহত হয়। এর আগে মঙ্গলবার আল শাহাদি গ্রামে মার্কিন বিমান হামলায় ১৫ বেসামরিক নিহত হয়। আর সব মিলে নিহত হয় ৩৮ জন।
 
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বিমান হামলা শুরু করা মার্কিন জোট এখন পর্যন্ত অনেক আইএস জঙ্গি হত্যা করতে সক্ষম হয়েছে বলে দাবি করে সংগঠনটি। তবে বেসামরিক নিহতের সংখ্যা খুবই কম।
 
এর আগে গত মাসে মানবাধিকার সংগঠনটি জানিয়েছিল যে মার্কিন বিমান হামলায় ৯০ শিশুসহ অন্তত ৩৩২ জন বেসামরিক নিহত হয়। আর সবমিলে যুদ্ধে সিরিয়ায় ৪ হাজার ২৫০ বেসামরিক নিহত হয়েছে। এএফপি