আধুনিককালে চলতি বছরের জানুয়ারি ছিল সবচেয়ে উষ্ণতম মাস। জানুয়ারি মাসে ভূপৃষ্ঠ ও মহাসাগরে গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ১.৮৭ ডিগ্রি ফারেনহাইট যা বিশ শতকের জানুয়ারি মাসের চেয়েও বেশি ছিল।
বুধবার মার্কিন সংস্থা ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এক বিবৃতিতে এ কথা জানায়।
১৮৮০ সালে তাপমাত্রা রেকর্ড শুরুর পর এই জানুয়ারিই ছিল সবচেয়ে উষ্ণতম মাস। এটি ২০০৭ সালের ০. ২৯ ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে এনওএএ জানায়, ১৮৮০ সালের পর ২০১৫ ছিল সবচেয়ে উষ্ণতম বছর। ওই বছরের ডিসেম্বর ছিল ১৩৬ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস। এএফপি