সমকালীন মিডিয়া ভাবনা নিয়ে মানিকের ‘খবরের ফেরিওয়ালা’

 
এবারের বই মেলায় সংবাদ, সঙ্গীত ও সাহিত্যকর্মী আমিরুল মোমেনীন মানিকের নতুন বই  ‘খবরের ফেরিওয়ালা’। টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতাকে সামনে রেখে গল্পের ঢঙে এখানে রিপোর্টিং ও নিউজ প্রেজেন্টেশনের কলা-কৌশল তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে সেভেন্টিওয়ান টেলিমিডিয়া। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের ২১,২২ ও ২৩ নম্বর স্টলে।
 
ভিন্ন ধারার প্লট নিয়ে তৈরি এই গ্রন্থ প্রসঙ্গে লেখক বলেন, ‘টেলিভিশনের প্রসঙ্গ-অনুসঙ্গ নিয়ে অনেক বই রয়েছে। কিন্তু অধিকাংশ বই তথ্যের ভারে জটিল। এক্ষেত্রে খবরের ফেরিওয়ালা ব্যতিক্রম। একদম সহজ করে গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে টেলিভিশনের ভেতরের অজানা কর্মতত্পরতা।
 
মেলার প্রথম সপ্তাহেই বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে বলে বইটির প্রকাশক জানান। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণরা ‘খবরের ফেরিওয়ালা’ কিনতে ভীড় জমাচ্ছেন গ্রন্থকেন্দ্রের সামনে। এছাড়া, গত বই মেলায় প্রকাশিত আমিরুল মোমেনীন মানিকের ‘জনচাকর’ ও ‘সুর-সঞ্চারী’ও পাওয়া যাচ্ছে একই স্টলে।
 

লেখালেখির বাইরে আমিরুল মোমেনীন মানিক স্বাতন্ত্র কথা ও সুরের গান দিয়ে এরইমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর ‘অবাক শহরে’ ও ‘আয় ভোর’-বিপুল আলোচিত গানের এ্যালবাম। এছাড়া তিনি টেলিভিশনে রিপোর্টিং, নিউজ ও টক-শো প্রেজেন্টশনের সঙ্গে যুক্ত।