ঘাসে ছেয়ে যাচ্ছে ওয়ানগারাতা নামে এক অস্ট্রেলিয়ান শহর। শহরের বাড়িঘরগুলোর বাগান, গাড়িবারান্দা, এমনকি অন্দরমহলেও দ্রুত বেড়ে উঠছে ঘাসগুলো।
শুকনো খড়ের মতো দেখতে ঘাসগুলো এতই দ্রুত বৃদ্ধি পায় যে শহরের বাসিন্দাদের প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে ওই ঘাস পরিষ্কার করতে হয়। সাধারণত চরম শুষ্ক আবহাওয়ায় আগাছাগুলো দ্রুত বাড়ে। ফলে প্রতিদিনই তা শহরের বাড়িঘর চারদিক দিয়ে ছেয়ে ফেলছে।
ওয়ানগারাতার ভেটেরিনারি সার্জন রিচারড ইভান বলেন, এই ঘাসের ল্যাটিন নাম পানিকাম ইফুসাম। শুকিয়ে গেলে ঘাসটি বিষাক্ত হয়ে উঠতে পারে, বিশেষত গবাদি পশুর জন্য। অস্ট্রেলিয়ার প্রায় সবজায়গায় এ আগাছা আছে। এটি খুবই ভয়ানক।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি মানুষের পোষা কুকুর বা বিড়ালকে হত্যা করছে না। এটি শুধু সর্বত্র জগাখিচুড়ি পাকিয়ে পুরো এলাকা বসবাসের অযোগ্য করে তুলছে।’
এখন পর্যন্ত এই বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে নগর কর্তৃপক্ষ। কেননা, এই ঘাস আগুনেও পোড়ে না। বিবিসি