রুপমের নতুন মিউজিক ভিডিও

বাজারে আসছে ‘মন জ্বলে’ ও ‘মন ভাসাইয়া দে’ খ্যাত পপ সিঙ্গার রুপমের নতুন মিউজিক ভিডিও । 
 
ব্র্যান্ড নিউ ভিডিওটির নাম ‘হিরোইন’। এতে গান লিখেছেন রবিউল ইসলাম আর সুর করেছেন মীর মাসুম।
 
ভিডিও প্রসঙ্গে রুপম বলেন, ‘এটি আমার প্রথম অফিসিয়াল ভিডিও। মন্‌জু আহমেদের পরিচালনায় গত সপ্তাহে ভিডিওটির শুটিং শেষ হয়েছে। দর্শকরা এখানে আমাকে একেবারেই ভিন্নভাবে দেখতে পাবেন।’
 
ভিডিওটি নিয়ে পরিচালক মন্‌জু আহমেদ বলেন, ‘রুপমের এ গানটি একটু ফিল্মি টাইপের। তাই চেষ্টা করেছি সেভাবেই ভিডিওটি করতে।  আশা করি- দর্শকরা পছন্দ করবেন।’
 
ডিজে রাহাত জানান, ‘আমাদের ইচ্ছা ছিল রুপমের জন্য একটু ভিন্ন কিছু করার। সেটাই করেছি গান ও ভিডিওতে।’
 
ভিডিওতে রুপমের জন্য ডিজাইনার হিসেবে ছিলেন ফারহা দিবা কাশপি এবং কোরিওগ্রাফার ছিলেন শ্যামি ওয়াদুদ । মার্চের প্রথম সপ্তাহে রিলিজ হবে ‘হিরোইন’। এতে মডেল হয়েছেন রাইসা।