শ্রমিক নেয়ার সিদ্ধান্ত স্থগিত করল মালয়েশিয়া

বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিতে সমঝোতা স্মারকে সই করার পরদিনই বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করেছে মালয়েশিয়া। 
 
শুক্রবার সেনাবাহিনীর একটি ক্যাম্পে এক বৈঠকের পর দেশটির উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সব ‘সোর্স কান্ট্রি’ থেকে (জনশক্তি নেয়ার জন্য মালশিয়া সরকারের তালিকাভুক্ত দেশ) কর্মী নেয়া স্থগিত রাখার এই ঘোষণা দেন বলে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে।    
 
দেশের শিল্প কারখানার জন্য ঠিক কি পরিমাণ জনশক্তি দরকার তা নিরূপণের আগে শ্রমিক না নেয়ার এই ঘোষণা দেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ১৫ লাখ শ্রমিক নেয়ার  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।