মুম্বাইয়ে ট্রেনের চাপায় ৪ শ্রমিকের মৃত্যু

মুম্বাইয়ে একটি যাত্রীবাহী ট্রেনের নিচে চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত এই বাণিজ্যিক রাজধানীর কুরলা ও বিদ্যাবিহার স্টেশনের মধ্যবর্তী স্থানে সকাল ৬টা ২০ মিনিটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। খবর বাসস।
 
এই শ্রমিকরা রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। নিহতদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
 
রেল পুলিশের ডেপুটি কমিশনার রূপালি আম্বুর টেক্স মেসেজে বলেন, ‘নিহত শ্রমিকরা ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।’
 
মুম্বাইয়ের রেলপথে প্রতিবছর গড়ে ৯ জন প্রাণ হারায়।