ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগ রাজধানীর কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, তপন বিশ্বাস ও গোলাম রব্বানী ওরফে মিলন। এ সময় তাদের কাছ থেকে ৯,৫০০ শত পিস ইয়াবা ও ৪শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ‘দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে তারা খুুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছিল’। ডিএমপি'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহজাহান পিপিএম এর তত্ত্বাবধানে, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি ইউনিটের সহযোগিতায় ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়