ক্যামেরুনের একটি মার্কেটে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক লোক। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের ওই মার্কেটে এ আত্মঘাতী হামলা চালানো হয়।
দেশটির কর্মকর্তারা জানান, দুইজন হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে হামলা চালায়। মৃতের সংখ্যা বাড়তে পারে।তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন বোকো হারামই এই হামলা চালিয়েছে। রয়টার্স