লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সবরাথা শহরে মার্কিন বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছে শহরটির মেয়র।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস’জানায়, শহরের কাসর তালিল এলাকায় বাড়িঘরের ওপর এ বিমান হামলা হয়। এতে ৪০ জন নিহত হওয়া ছাড়াও ৬ জন আহত হয়েছে।
সবরাথা শহরটি তিউনিসিয়া সীমান্তের কাছে। আর এ এলাকার কিছু অংশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপস্থিতি থাকার কথাও জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান শুক্রবার লিবিয়ার আইএস এর শিবিরগুলোতে দলটির ঊর্ধ্বতন এক সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এক পশ্চিমা কর্মকর্তা সিএনএন কে একথা জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস