বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সকল ভাষা ও জাতির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষাসহ সকল ভাষার মর্যাদা প্রতিষ্ঠার এবং জনগণের জাতীয় মুক্তির লড়াই। উগ্র জাতিবিদ্বেষ ও সংকীর্ণ জাতীয়তাবাদের ধারায় এই আন্দোলন পরিচালিত হয়নি।
তিনি আজ সিপিবি-বাসদের এক আলোচনা সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এই আলোচনা সভার আয়োজন করে।
বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু।
কমরেড খালেকুজ্জামান বলেন, আমাদের সকল লড়াই-সংগ্রামে ভাষা আন্দোলন প্রেরণা জোগায়। ভাষার জন্য লড়াই করে ২১শে ফেব্রুয়ারি এখন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃত।