দক্ষিণ আফ্রিকাতেও ‍জিকা ভাইরাস সনাক্ত

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গেল। শনিবার দেশটিতে কলম্বিয়ার এক ব্যবসায়ীর শরীরে এই এই ভাইরাসের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।
 
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী অ্যারন মোতসোলাদি বলেন, ঐ ব্যবসায়ী জোহানেসবার্গ ভ্রমণে গিয়েছিলেন। তবে এখন পুরোপুরি সুস্থ আছেন তিনি।
 
তবে তার ভ্রমণের কারণ কিছু জানা যায়নি। রোগীর রক্তের নমূনা দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ (এনআইসিডি)-এ নেওয়া হয়েছে।
 
বর্তমানে জিকা আতঙ্কে পুরো বিশ্ব। ২০০৭ সালে আফ্রিকায় আবিস্কৃত এই ভাইরাসটি ২০টির উপর দেশে ছড়িয়ে পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রাজিল। সেখানে মাত্র ৮ মাসেই প্রায় ১৫ লাখ মানুষ জিকায় আক্রান্ত।
 
ব্রাজিল, হন্ডুরাসসহ বেশ কয়েকটি দেশে মহামারী আকার ধারণ করা জিকা ভাইরাস অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছে।