আল-কায়েদার দখলে ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ আহওয়ার শহর দখলে নিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। শনিবার শহরটি তারা দখলে নেয় বলে জানিয়েছে এলাকাবাসী।
 
উপকূলের এই শহরটিতে ৩০ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। বন্দর নগর মুকাল্লার সঙ্গে যোগাযোগের জন্য এই শহরটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে মুক্কালা এবং ছোট শহর জিনযিবার দুটোই নিয়ন্ত্রণে নিয়েছে আল-কায়েদা।
 
শনিবার ভোরেই স্থানীয় প্রতিরক্ষা দলের সঙ্গে সংঘর্ষ হয় আল-কায়েদার। সংঘর্ষে তিনজন নিহত হয়। এছাড়া শুক্রবার রাতেও বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান এলাকাবাসী। রয়টার্স