ঢাকায় আসছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

 
ওপার বাংলায় সাম্প্রতিক কালের সফল এবং প্রশংসিত এক চলচ্চিত্র ‘বেলাশেষে’ মুক্তি পাচ্ছে ঢাকায়। ২৬ ফেব্রুয়ারীতে ঢাকার সিনেমা পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি ছবিটির বাংলাদেশ বিপনন প্রতিষ্ঠান ছবিটির একটি ঢাকা প্রিমিয়ারের আয়োজন করে, যেখানে দেশের একাধিক শীর্ষ তারকারা অংশ নেন। বেলাশেষে’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবাংলার বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
 
প্রিমিয়ারসহ ছবির ক্যাম্পেইনে তার ঢাকায় আসার কথা শোনা গেলেও বরেণ্য এই অভিনয়শিল্পী ঢাকা আসছেন ২ মার্চ ভিন্ন একটি কাজে।
ঢাকার পান্থপথে অবস্থিত ক্যালকাটা দরবার নামের একটি অত্যাধুনিক রেস্তোরাঁর যাত্রা শুরু হবে আগামী ২ মার্চ থেকে।
 
এ প্রসঙ্গে রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী সংস্কৃতি কর্মী মাসুদ করিম জানান, ‘উপমহাদেশের বিভিন্ন খাবারের সমাহার নিয়ে যেহেতু আমরা চালু করছি, তাই সৌমিত্র চট্টোপাধ্যায় অনেকটা স্বেচ্ছায় এই শুভ লগ্নে উপস্থিত থাকার অভিপ্রায় ব্যক্ত করেণ। শুধু সাহিত্য নয়, খাবারের মধ্যেও যে, দুই বাংলার যে মৃদু পার্থক্য তা সবার মাঝে পরিচয় করিয়ে আমাদের প্রধান লক্ষ্য। পশ্চিম পান্থপথে অবস্থিত এই উদ্বোধণী অনুষ্ঠানে প্রখ্যাত শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এই  উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত থাকবেন বলে জানা গেছে।