পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তে পাঁচ জঙ্গি হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে এ দাবি করে তারা।
বিবৃতিতে জানায়, শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মোহামন্দ অঞ্চলে জঙ্গিদের সঙ্গে এক বন্দুকযুদ্ধ হয়। এসময়ই ওই পাঁচ জঙ্গি নিহত হয়।
নিহত জঙ্গিরা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলেও দাবি করে পাকিস্তান সেনাবাহিনী। এপি