শুক্রবার কেনিয়ার রাজধানীর ন্যাশনাল পার্ক থেকে দুটি সিংহ পালিয়ে গিয়ে শহরের জনবসতিপূর্ণ এলাকার দিকে চলে গিয়েছিল। শনিবার সিংহ দুটি পার্কে ফিরে গেছে বলে জানিয়েছে দেশটির ওয়াইল্ডলাইফ কর্মকর্তা।
দেশটির বন্যপ্রাণী সার্ভিস (কেডব্লিউএস) এর মুখপাত্র পল উডোতো জানান, সিংহী ও তার ছানা নিরাপদে পার্কে ফিরে গেছে। আর ভোর হওয়ার আগেই ফিরে যায় অপর দুই সিংহ।
এর আগে স্থানীয় সংবামমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছিল বুরুন্ডির রাজপথেই দুটো সিংহকে দেখা যায়। পল জানিয়েছিলেন, সিংহ বিপজ্জনক বন্য প্রাণী। তাই তাদের মুখোমুখি হয়ে উত্তেজিত করবেন না।এবং নিজে থেকে তাদের ধরতে যাবেন না।
নাইরোবির রাস্তায় সিংহ হেঁটে বেড়ানোর খবর এটাই প্রথম নয়। এর আগেও সিংহ ছানাকে রাস্তায় দেখা গেছে। পার্ক থেকে বের হয়ে গিয়েছিল জিরাফ ও জেব্রাও।