ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই জন সদস্য নিহত হয়েছেন। শ্রীনগরের বাইরে সিআরপিএফের গাড়ি বহরে এই হামলায় আরো ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তাগণ। খবর- এনডিটিভির।
হামলার সঙ্গে যুক্ত তিনজন শ্রীনগরের একটি সরকারি ভবনে অবস্থান করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভবনে থাকা প্রায় ২০ জন কর্মীকে বের করে আনা হয়েছে। এছাড়াও পাশের আরেকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ, আধা সামরিক বাহিনী ও সেনা সদস্যরা এলাকাটিতে পৌঁছেছে।