বাড্ডায় বৃদ্ধের আত্মহত্যা

রাজধানীর বাড্ডার খানবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে কায়েস (৬০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
 
শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ওই ঘরের দরজা ভেঙ্গে তার ছেলে রাসেল ও বাড়ির দুইজন ভাড়াটিয়া ভেতরে প্রবেশ করে কায়েসের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে রাত সোয়া ১১ টার দিকে পুলিশ ওই বাড়িতে পুলিশ যায় বলে জানায় স্থানীয়রা।
 
তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।