আধুনিক জীবনের অন্যতম এক অনুষঙ্গ নানান স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া এখন এক মুহূর্তও থাকা দায়। অজ পাড়াগাঁয়েও এখন সবার হাতে হাতে স্মার্টফোন পৌঁছে গেছে। তাইতো বলা চলে স্মার্টফোনের সঙ্গে এখন বসবাস সকলের।
স্মার্টফোন হাতে না থাকলে এখন কেমন যেন খাপছাড়া মনে হয় নিজেকে। জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে যাওয়ায় স্মার্টফোন নিয়েও নানা ভুল ধারণা রয়েছে, বিশেষ করে, স্মার্টফোন চার্জ দেয়া নিয়ে।
স্মার্টফোন চার্জ দেওয়া নিয়ে তৈরি হওয়া এসব গুজব নিয়ে আপনি কতটুকু সচেতন? রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়া কি ঠিক? পুরো চার্জ শেষ হলে তবেই কি আবার চার্জে বসানো উচিত? জেনে নিন উত্তর।
১. সারারাত ফোন চার্জ দিলে ব্যাটারি নষ্ট হয়ে যায়
এটা খুবই প্রচলিত ধারণা। অনেকেই বলেন, রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেলে ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু এটি একেবারেই ঠিক নয়। স্মার্টফোন সত্যিই স্মার্ট। সে জানে কতটুকু চার্জ দরকার। আর সেটা হয়ে গেলেই স্মার্টফোন নিজেই চার্জ নেওয়া বন্ধ করে দেয়।
২. চার্জ সম্পূর্ণ শেষ হলে তবেই আবার চার্জ দেওয়া ভাল
এটাও একটা প্রচলিত ধারণা। এটা নাকি ব্যাটারি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য দরকার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা ভাল তো নয়ই, উল্টে ক্ষতিকর। চার্জ কমে আসছে দেখলে যত দ্রুত চার্জে বসানো যায় ততই মঙ্গল।
৩. বেশি চার্জ ভাল নয়, ব্যাটারির আয়ু কমে যায়
এটা কিছুটা হলেও ঠিক। বেশি চার্জ দেওয়া মানে ব্যাটারি বেশি ব্যবহার হওয়া। আর ব্যাটারি যত বেশি ব্যবহৃত হয় ততই এর ক্ষমতা কমতে থাকে। তবে নিয়মিত ফুল চার্জ করলে এই ক্ষতি কম হয়।
৪. চার্জে লাগানো অবস্থায় ফোন ব্যবহার করা ঠিক নয়
অনেকেই মনে করেন চার্জ হচ্ছে এই অবস্থায় ফোন ব্যবহার করলে বিপদের সম্ভাবনা আছে। কিন্তু হওয়া আদৌ সম্ভব নয়। ইলেক্ট্রিকের সঙ্গে কোনও সংযোগ না ঘটলে বিপদের ভয় নেই। নিম্নমানের চার্জার হলে সেটা হতে পারে। তবে চার্জ হওয়ার সময়ে ফোন ব্যবহার না করলে দ্রুত চার্জ হয়।
৫. ভাল চার্জার ব্যবহার না করলে ব্যাটারি খারাপ হয়ে যায়
এই কথাটা অনেকটাই ঠিক। নিম্নমানের চার্জার ব্যবহার করলে ব্যাটারির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি লুজ কানেকশন হয় তবে ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়।
IMG0