আওয়ামী লীগের আলোচনা সভা সোমবার

 
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সোমবার বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
 
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।-বাসস।