সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা, শান্তি ও শৃঙ্খলার সাথে শ্রদ্ধা নিবেদন করায় সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন।
 
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য মহান একুশে ফেব্রুয়ারি নিরাপত্তা ও সতর্কতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে বিশ্ববিদ্যালয় একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সকল কর্মসূচির সফল বাস্তবায়নে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ এবং সকল গণমাধ্যমসহ সকলের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।