বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই সরকারের এজেন্টরা শহীদ বেদীতে হামলা চালিয়েছে বলে জানালেন দলটির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন কে কেন্দ্র করে শহীদ বেদীতে বিশৃঙ্খলা প্রসঙ্গে রবিবার বিকেলে পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ বেদীতে বিএনপির নেতাকর্মীরা কেউ জুতা পায়ে ওঠেনি বরং সবাই খালি পায়ে উঠেছিল কিন্তু ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরাই ক্ষমতার দাপটে জুতা নিয়ে শহীদ বেদীতে উঠেছে।
IMG0
জেলার চাটখিল উপজেলায় একুশে’র রাতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি নেতা আলমগীর হোসেন আগুনকে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত আক্রমন চালিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার সময় আলমগীর হোসেন আগুন মটরসাইকেলের পেছনে বসা ছিলো, এমতাবস্থায় আওয়ামী দুস্কৃতকারীরা তাকে পিছন দিক থেকে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে পৈশাচিকভাবে হত্যা করে।
রিজভী বলেন, 'এই কাপুরোষোচিত, মর্মান্তিক, নৃশংস ও নির্দয় হত্যাকাণ্ডের ঘটনায় আমি দলের পক্ষ থেকে তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আমি দলের পক্ষ থেকে আলমগীর হোসেন আগুনের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।