স্পাইডারম্যান এর প্রথম কমিকস বিক্রি হলো ৪ লাখ ৫৪ হাজার ১০০ মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় যার মূল্য সাড়ে তিন কোটি টাকারও বেশি। স্পাইডার ম্যানের যেকোনো কমিকসের ক্ষেত্রেই এটি রেকর্ড।
তবে কোন ব্যক্তি এটি কিনেছেন তার ব্যাপারে কোনো তথ্য দেয়নি নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন। যুক্তরাষ্ট্রের ডালাস ভিত্তিক এই সংস্থা জানায়, বৃহস্পতিবার ১৯৬২ সালে প্রকাশিত এ্যামেজিং ফ্যান্টাসি কমিকসের ১৫ তম সংখ্যা নিলামে উঠে। মূলত এই সংখ্যাতেই প্রথম আত্মপ্রকাশ করেছিল বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যান।
এর আগে ১৯৮০ সালে ১২০০ ডলার দিয়ে কমিকসটি কিনেছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক ওয়াল্টার ইয়াকোবসকি বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, তরুণ বয়সে তার দুর্লভ কমিকস সংগ্রহ করার নেশা ছিল।
গুজব রয়েছে স্পাইডারম্যানের এই সংখ্যাটি কেনার জন্য ২০১১ সালে এক ব্যক্তি এক মিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছিলেন।