বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের লিখিত ব্যাখ্যা কাল মঙ্গলবার তাকেই দিতে বলেছে আপিল বিভাগ।
রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে ফখরুলের করা তিন আবেদনের শুনানির সময় এ কথা জানানো হয়।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এ আদেশ দেয়া হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ এসব আবেদনের শুনানি কালে বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের ওই বক্তব্যের লিখিত ব্যখ্যা ২২ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলে। পাশাপাশি ২২ ফেব্রুয়ারি শুনানির দিন রাখে।
সম্প্রতি সিলেটে দলের কাউন্সিলে এক বক্তব্যে তিনি বিচার বিভাগ নিয়ে মন্তব্য করেন।