জঙ্গি অর্থায়ন: ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন

জঙ্গি সংগঠন 'শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নে দায়েরকৃত দু’টি মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দিয়েছে হাইকোর্ট। অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত এ জামিন দেয়া হয়েছে। 
 
সোমবার বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি একে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
 
২০১৫ সালের ১৮ আগস্ট রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র‌্যাব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। এ দু’টি মামলায় তিনি কারাগারে রয়েছেন।