চতুর্থ মেয়াদে প্রসিডেন্ট পদে থাকতে পারবেন না বলিভিয়ার বামপন্থী নেতা ইভো মোরালেস। মোরালেসকে ক্ষমতায় থাকতে হলে সংবিধান সংশোধন করতে হতো।
খুব সামান্য ভোটের ব্যবধানে দেশটির জনগণ এমন সংশোধনীর বিপক্ষে রায় দিয়েছে বলে বুথ ফেরত ফলাফলে দেখা যাচ্ছে। গণভোটে জনগণের ম্যান্ডেট পেলে ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন মোরালেস।
একটি বুথ ফেরত জরিপের ফলে দেখা যাচ্ছে, ৫২ দশমিক ৩ শতাংশ ভোটার সংবিধান সংশোধনের বিপক্ষে মত দিয়েছেন। আর আরেক জরিপে এই সংখ্যা ৫১ শতাংশ বলে উঠে এসেছে। তবে মোরালেসের সহাকারী একজন জানিয়েছেন, আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা প্রেসিডেন্ট মোরালেসের জন্য এখনই সুযোগ শেষ হয়ে যায়নি।
২০০৬ সালে প্রথম ক্ষমতায় এসে পর পর তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোরালেস। সূত্র: বিবিসি