ফিজিতে সাইক্লোনের আঘাতে ১৭ জনের মৃত্যু

ফিজিতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সোমবার দেশটি থেকে বিদেশি পর্যটকরা পালিয়ে যাচ্ছেন। দেশটিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই সাইক্লোনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর আগে সর্বশেষ হিসেবে অনুযায়ী ফিজিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ এই ঝড়টিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 
কেয়ার অস্ট্রেলিয়া জানিয়েছে, সুভা থেকে কর্মকর্তারা মৃতের সংখ্যা ৬ জন থেকে অনেক বৃদ্ধি পেয়েছে বলে নিশ্চিত করেছেন। দুর্গম এলাকাগুলো থেকে মৃতের খবর আসতে থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কেয়ার অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেন, ‘কেয়ার অস্ট্রেলিয়া নিশ্চিতভাবে জানাতে পারে যে প্রাকৃতিক এই দুর্যোগে ১৭ জন প্রাণ হারিয়েছে।’
 
ফিজির রাজধানীতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের পর তিনি একথা বলেন। শনিবার রাতে ঘন্টায় ৩২৫ কিলোমিটার (২০২মাইল) বেগে প্রচ- শক্তিশালী গ্রীষ্মম-লীয় সাইক্লোন উইন্সটন আঘাত হেনে দেশটিকে ল-ভ- করে দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
 
তবে ফিজি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, সমুদ্রে ৭ জেলে ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটির পশ্চিমাঞ্চলে বসবাসকারী আরো অনেক লোক নিখোঁজ রয়েছে। প্রচ- শক্তিশালী সাইক্লোনের আঘাতে বিপুল সংখ্যক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং আতঙ্কিত মানুষ অস্থায়ী আশ্রয় শিবিরে উঠতে বাধ্য হয়েছে।
 
অক্সফামের প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক রাইজেলি নিকোল বলেন, প্রত্যন্ত এলাকাগুলোর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপিত হওয়ার পরই ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা নিরূপন করা যাবে। তিনি বলেন, ‘ফিজিয়ানরা যোগাযোগ লাইন মেরামত করার জন্য মরিয়া হয়ে উঠেছেন।’ প্রাকৃতি দুর্যোগের কারণে দুই দিন স্থগিত থাকার পর পুনরায় নাদি বিমানবন্দর থেকে ফ্লাইট ছেড়ে গেছে। বিমানে চড়ে আন্তর্জাতিক পর্যটকরা ফিজি ছাড়তে শুরু করেছে।