আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৩

আফগানিস্তানে তালেবানদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। সোমবার দেশটির উত্তরাঞ্চলে করা এই হামলায় নিহতদের নয়জনই বেসামরিক নাগরিক।
 
তিনি জানান, হামলাটি একজন পুলিশ কমান্ডারকে লক্ষ্য করে চালানো হয়েছিল। এসময় চারজন পুলিশও নিহত হয় বলে জানান জেনারেল জামান মামোজাই। তবে পুলিশ কমান্ডার জীবিত আছেন।
 
তিনি বলেন, আরও একবার তালেবান জঙ্গিরা নির্দোষ বেসামরিকদের হত্যা করলো। হামলা করা বাজারটির পাশেই একটি ক্লিনিক ছিলো। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে তালেবান। এপি