২৭টি বিদেশি জেলে নৌকা ধ্বংস করেছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া ২৭ টি বাজেয়াপ্ত করা বিদেশি মাছ ধরার নৌকা ডুবিয়ে দিয়েছে। বিশ্বের সর্ববৃহৎ দ্বীপপুঞ্জের সমুদ্রসীমায় অবৈধ মাছ ধরা বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া ও মিয়ানমার থেকে আসা অবৈধ জেলেদের আটক করা খালি নৌকা দেশটির পাঁচটি ভিন্ন স্থানে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়। এই নৌকা গুলো ১৭ হাজার দ্বীপের দেশের বিভিন্ন জায়গা থেকে অবৈধ ভাবে মাছ ধরার জন্য আটক করা হয়। দেশটির মৎস সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকার সমুদ্রসীমা আরো নিরাপদ করতে কঠোর আইন প্রণয়ন  করার কথা ভাবছে। এর আগেও ইন্দোনেশিয়া বেশ কয়েকবার অবৈধ বিদেশি নৌকা ধ্বংস করেছে। তবে এতে এই অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক অস্থিরতা তৈরি হয়েছিল। চীনের একটি নৌকা ধ্বংস করার পরে গত বছর শঙ্কা প্রকাশ করেছিল। এএফপি।