বন্ধুদেরও ভাগ করে নিচ্ছেন রণবীর-ক্যাট?

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে নিজেরাই ক্রমাগত ইন্ধন জুগিয়ে চলেছেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। আলাদা থাকা এবং এক সঙ্গে শুটিং না করার পাশাপাশি এবার বন্ধুদেরও ভাগ করে নিতে শুরু করে দিয়েছেন এই যুগল।
 
বলিউডের সেলেব্রিটি প্রোডাকশন ম্যানেজার মনমোহন শেটির মেয়ে আরতি। তিনি রণবীর-ক্যাটরিনা দুজনেরই খুব ভাল বন্ধু। ‘ক্লোজড সার্কেল পার্টি’ মানেই আরতির উপস্থিতি অনিবার্য। কিন্তু এবারের ছবিটা দেখা গেল সম্পূর্ণই আলাদা।
 
আরতির জন্মদিনের পার্টিতে হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে ঢুকতে দেখা গেল রণবীর কাপুর এবং আনুশকা শর্মাকে। সঙ্গে ছিলেন অর্জুন কাপুরও। মাঝরাত পর্যন্ত চলে পার্টি। খুব বেশি বাইরের লোক না থাকলেও বলিউডের অনেকেই আসেন। কিন্তু আরতির ‘জিগরি দোস্ত’ ক্যাটরিনার দেখা পাওয়া গেল না এই পার্টিতে।
 
বি-টাউনে চাপা গুঞ্জন, রণবীর-ক্যাট আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল তৈরি করে নিচ্ছেন।