‘বিএনপির কাউন্সিলে সরকার বাধা দিচ্ছে না’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আসন্ন কাউন্সিলে সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না। বিএনপি একটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, বিএনপি একটা বড় দল। তাদের সম্মেলন করতে সরকার কেন বাধা দেবে?’
 
মঙ্গলবার আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়ায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, তারা (বিএনপি) তো সব ব্যাপারেই শুধু নালিশ করে। সব ব্যাপারেই তাদের অভিযোগ। অভিযোগের অন্ত নেই।